1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পরিতোষ কুমার বৈদ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View
81

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট এলাকায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১২ আগষ্ট )সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে নিজের কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পতিমধ্যে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। লুৎফর রহমান প্রতিদিনের মতোই মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নিহত লুৎফর রহমান ধুমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বজ্রপাতের সময় কৃষক ও মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার সতর্ক করে আসছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026