মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা ও ড্যান্ডি সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সন্ধায় হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জের ‘ক’ সার্কেল এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—শরীফ (৩০), মো. মোস্তাকিম (২০) ও মো. ওয়াসিম মিয়া (৩৬)। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন পৃথকভাবে সাজা ঘোষণা করেন। এর মধ্যে শরীফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. মোস্তাকিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মো. ওয়াসিম মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত শরীফ উপজেলার ডাহরা আদর্শপাড়ার মৃত হযরত আলীর ছেলে, মোস্তাকিম পূর্ব দ্বীপেশ্বর এলাকার মৃত আজম মিয়ার ছেলে এবং ওয়াসিম মিয়া পদুরগাতি এলাকার তাহের উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে তিনজনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ড্যান্ডি সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
56
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা ও ড্যান্ডি সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধায় হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জের ‘ক’ সার্কেল এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।
পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন পৃথকভাবে সাজা ঘোষণা করেন। এর মধ্যে শরীফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. মোস্তাকিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মো. ওয়াসিম মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শরীফ উপজেলার ডাহরা আদর্শপাড়ার মৃত হযরত আলীর ছেলে, মোস্তাকিম পূর্ব দ্বীপেশ্বর এলাকার মৃত আজম মিয়ার ছেলে এবং ওয়াসিম মিয়া পদুরগাতি এলাকার তাহের উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে তিনজনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ড্যান্ডি সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।