মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনির অভিনন্দন
স্টাফ রিপোর্টার
Update Time :
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬,
62 Time View
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনির অভিনন্দন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোদাগাড়ী পৌরবাসীর পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী ও সাবেক জেনারেল মেম্বার মো. অলিউল্লাহ রনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে অভিনন্দন জানিয়ে মো. অলিউল্লাহ রনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও প্রবীণ নেতা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার এই নির্বাচনে আমরা গোদাগাড়ী পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি, তিনি তার মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।” তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে—এটাই গোদাগাড়ীবাসীর প্রত্যাশা।
83
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোদাগাড়ী পৌরবাসীর পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী ও সাবেক জেনারেল মেম্বার মো. অলিউল্লাহ রনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে অভিনন্দন জানিয়ে মো. অলিউল্লাহ রনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও প্রবীণ নেতা। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার এই নির্বাচনে আমরা গোদাগাড়ী পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আশা করি, তিনি তার মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে—এটাই গোদাগাড়ীবাসীর প্রত্যাশা।