1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৪০|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

বোতলের তেলে কালোবাজার! পবা উপজেলায় সিন্ডিকেটের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার :মোঃ মাহাবুল ইসলাম মুন্না
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 46 Time View

স্টাফ রিপোর্টার :মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
রাজশাহীর পবা উপজেলায় বোতলে তেল বিক্রিকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম ও কালোবাজারির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পেট্রোল পাম্পে তেলের কোনো সংকট না থাকলেও একটি প্রভাবশালী সিন্ডিকেট বোতলে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছে।
সরেজমিনে দেখা গেছে, অনেকেই মোটরসাইকেলের অজুহাতে বোতলে তেল নিচ্ছেন। তবে তাদের কথাবার্তা ও আচরণে স্পষ্ট সন্দেহ তৈরি হচ্ছে—এই তেল ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, বরং কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই নেওয়া হচ্ছে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু পাম্প স্টাফ গোপনে বোতলে তেল সরবরাহ করে নির্দিষ্ট চক্রের হাতে তুলে দিচ্ছে। ফলে সাধারণ বাইকাররা তেল পেলেও বাজারে কৃত্রিম সংকট ও মূল্য অস্থিরতা তৈরি হচ্ছে।
সাধারণ জনগণ ও বাইকারদের দাবি বোতলে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে
তেল দেওয়ার আগে গাড়ির কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট যাচাই বাধ্যতামূলক করতে হবে
সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের কঠোর অভিযান প্রয়োজন
পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চাপাল এলাকাকে কেন্দ্র করে এসব অনিয়ম বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।
সাধারণ মানুষের একটাই প্রশ্ন—
“সব কিছু চোখের সামনে ঘটলেও প্রশাসন কেন নীরব?

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026