
হুমায়ুন কবির//নিজস্ব প্রতিবেদন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের কাজের পরিধি আরও বাড়ানো হয়েছে। এখন থেকে তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করবেন।
সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দায়িত্ব পুনর্বণ্টন:-
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এই আদেশের ফলে তিনি এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টার দায়িত্বও সামলাবেন।
মূল তথ্যাবলি:-
ব্যক্তি:-ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।
পূর্বতন দায়িত্ব:- প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিরক্ষা মন্ত্রণালয়)।
অতিরিক্ত দায়িত্ব:- সশস্ত্র বাহিনী বিভাগ।
কার্যকরী মাধ্যম:- মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় কাজের সমন্বয় ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যেই সরকারের এই সিদ্ধান্ত। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।