1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:২৫|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত,আটক-১

মোঃএমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 1 Time View

মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলামের দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত পেট্রোল ডিউটির সময় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের রুচির মোড় বাঘেরপাড়া এলাকায় আবু তাহেরের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থল থেকে চরমান্দালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডঙ্গীপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে রবি মিয়া (৫০)-কে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাকে থানায় নিয়ে আসা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শনিবার (৫ এপ্রিল) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃশাহিনুল ইসলাম জানান,মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026