1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু । নওগাঁর পোরশায় নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬ ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আটাপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১৬ আগষ্ট/২৬
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View
108

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১৬ আগষ্ট/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটের ৫০/৬০ গজ উত্তরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে অথবা রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে অবহিত করেন।

স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে পারেন। আবার কেউ শত্রুতা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।
সকাল থেকে লাশ দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। তবে কেউই নিহত যুবকের পরিচয় পায়নি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে রেললাইনের পাশে উদ্ধার হওয়া লাশের বিষয়টি অবহিত করা হয়েছে।

আকতার হোসেন বকুল
০১৭৩৩-১৪১৬৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026