1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা- সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে-আল-আমিন হালদার মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতঃ বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত পীরগঞ্জ পৌরশহরে বায়ুদূষণ;কাল হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু । নওগাঁর পোরশায় নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬

রাউজানে সামান্য ঠিকঠকের বিষয় নিয়ে স্বামীর হাতে স্ত্রী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৪ Time View
146

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রামের রাউজানে সামান্য টিকটকে ছবি আপলোড করা নিয়ে স্বামীর সঙ্গে বিরোধের জেরে শারমিন আকতার রিপা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা নাকি হত্যা এই বিষয়ে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত প্রকাশ করেছেন। এই বিষয়ে রাউজান থানার পুলিশ জানিয়েছেন পুলিশ ও পরিবার। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পূর্ব রাউজান এলাকা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন আকতার রিপা ওমানপ্রবাসী বাচা মিয়ার স্ত্রী। তিনি মোহাম্মদ আলাউদ্দিন ও জাহানারা বেগমের মেয়ে এবং দুই সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, টিকটকে ছবি আপলোড করা নিয়ে শারমিনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বাচা মিয়া বিদেশ থেকে দেশে ফিরে টকআসেন। শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়।
বাচা মিয়া বলেন, ‘আমার সঙ্গে একটু বাড়াবাড়ি হয়। পরে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় সে আমার কক্ষেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।’
নিহতের বাবা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তিনি কর্মস্থলে থাকা অবস্থায় মেয়ের মৃত্যুর খবর পান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026