লামা উপজেলায় হাত,পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার
Reporter Name
Update Time :
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
৪৩
Time View
লামা উপজেলায় হাত,পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার
কামরুল০১৮৮৩০৮৮০৮৪ বান্দরবানে লামায় উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. ছগির (৪৫)। আজ রোববার রূপসীপাড়ায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় জুমিয়ারা পাহাড়ে লাশটি দেখতে পান। তারা বিষয়টি স্থানীয়দের জানালে লামায় পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মো. ছগির লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় লাশ উদ্ধার করেন। লাশের পরিচয় সনাক্ত করে স্বজনরা। ঐ যুবক শ্রমিক হিসেবে দিনমজুরের কাজ করতেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশটি প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে জানা যাবে।
66
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
বান্দরবানে লামায় উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. ছগির (৪৫)। আজ রোববার রূপসীপাড়ায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় জুমিয়ারা পাহাড়ে লাশটি দেখতে পান। তারা বিষয়টি স্থানীয়দের জানালে লামায় পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মো. ছগির লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় লাশ উদ্ধার করেন। লাশের পরিচয় সনাক্ত করে স্বজনরা। ঐ যুবক শ্রমিক হিসেবে দিনমজুরের কাজ করতেন। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশটি প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে জানা যাবে।