1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ কুলিয়ারচরে দুই ট্রাকের সংঘর্ষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে দেড় ঘণ্টা আটকে চালক কালীগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭, হাতীবান্ধায় অভিযান চান সচেতন মহল ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত। নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময়। সিএমপি)তে পাঁচলাইশ ও পাহাড়তলী থানার যৌথ অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ গ্রেফতার হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তিতে জান্নাহ মাসাবি মিদুলাকে সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬১ Time View
78

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন এর পক্ষ থেকে বড়ইয়া ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৬ এর কৃতি শিক্ষার্থী “জান্নাহ মাসাবি মিদুলা” জিপিএ-৫ প্রাপ্তিতে সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বড়ইয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান রিপন, স্থানীয় সংসদ সদস্যের সহোদর ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসীম আহম্মেদ, ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন এর পরিচালক ও তরুণ সমাজসেবক জিয়া সুমন-সহ গ্রুপের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জান্নাহ মাসাবি মিদুলার এই অসাধারণ সাফল্যে কলেজ তথা পুরো বড়ইয়া ইউনিয়ন গর্বিত। তার এই কৃতিত্ব এলাকার অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
সম্মাননাপ্রাপ্ত জান্নাহ মাসাবি মিদুলা বলেন, শিক্ষকদের সহযোগিতা, বাবা-মায়ের দোয়া ও নিজের চেষ্টায় এই ফল অর্জন সম্ভব হয়েছে। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে তাকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026