1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ কুলিয়ারচরে দুই ট্রাকের সংঘর্ষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে দেড় ঘণ্টা আটকে চালক কালীগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭, হাতীবান্ধায় অভিযান চান সচেতন মহল ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত। নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময়। সিএমপি)তে পাঁচলাইশ ও পাহাড়তলী থানার যৌথ অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ গ্রেফতার হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

সিএমপি)তে পাঁচলাইশ ও পাহাড়তলী থানার যৌথ অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View
32

(
কামরুল০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে চোরাই ড্রাম ট্রাকসহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। উদ্ধার করা ট্রাকটির আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাউজান থানার নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার শওকত আলী (৪২), রাঙামাটি সদর থানার তবলছড়ি এলাকার আবু তৈয়ব আলী (২৯) এবং চন্দনাইশ থানার দোহাজারী এলাকার আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রী (৫৮)।
পুলিশ জানায়, পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করা শওকত আলী ও আবু তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকাস্থ সেনবাড়ি রোডের আবু মিস্ত্রির গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে নম্বরবিহীন একটি পুরাতন ‘EICHER TERRA25’ মডেলের ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। একই সাথে গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন প্রকাশ আবু মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে পরবর্তীতে সেগুলো খণ্ডবিখণ্ড (পার্টস) করে বিক্রি করে আসছিল। গত ২৫ অক্টোবর শওকত আলীর প্ররোচণায় আবু তৈয়ব ঢাকা থেকে ড্রাম ট্রাকটি চুরি করে। চুরি শেষে গাড়িটি চট্টগ্রামে আনার জন্য শওকত বিশেষ পরিবহন (রোবট গাড়ি) পাঠায়। গাড়িটি চট্টগ্রাম এনে পার্টস খুলে বিক্রির জন্য আবু মিস্ত্রির গ্যারেজে রাখা হয়েছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026