1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ কুলিয়ারচরে দুই ট্রাকের সংঘর্ষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে দেড় ঘণ্টা আটকে চালক কালীগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭, হাতীবান্ধায় অভিযান চান সচেতন মহল ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত। নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময়। সিএমপি)তে পাঁচলাইশ ও পাহাড়তলী থানার যৌথ অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ গ্রেফতার হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময়।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View
13

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর পোরশায় ‘থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভিং)’ প্রকল্পের আওতায় বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাথমিক সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন, ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ফারহানা উর্মি উপস্থিত ছিলেন।

এছাড়া ডাসকো ফাউন্ডেশনের অ্যাডভোকেসি অফিসার আনোয়ার হোসেন, মনিটরিং অফিসার আলতাফুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজারসহ সংশ্লিষ্টরা সভায় অংশ নেন।

সভায় থ্রাইভিং প্রকল্পের আওতায় পরিচালিত বেইজলাইন সার্ভে ও এফজিডির মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ের বাস্তব সমস্যা ও জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হলে এর সুফল আরও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে। এ সময় উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026