জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
৮
Time View
জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC)-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। সভাটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। সভা আয়োজনে সহযোগিতা করেন আমির হোসেন হৃদয় ও নিশা রানী দাস। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি সদস্য কামাল আহমদ, জামাল হোসেনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। এছাড়াও বিভিন্ন গ্রামের কারিতাস বাংলাদেশের কৃষক মাঠ স্কুলের সভাপতিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশেষ অতিথির বক্তব্যে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক বলেন, ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের যেসব গ্রামে এখনো কারিতাস বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করেনি, সেসব গ্রামে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ওই গ্রামগুলোতে কারিতাস বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কৃষক মাঠ স্কুলের সভাপতিরা দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
16
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC)-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।
সভাটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। সভা আয়োজনে সহযোগিতা করেন আমির হোসেন হৃদয় ও নিশা রানী দাস। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি সদস্য কামাল আহমদ, জামাল হোসেনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। এছাড়াও বিভিন্ন গ্রামের কারিতাস বাংলাদেশের কৃষক মাঠ স্কুলের সভাপতিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক বলেন, ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের যেসব গ্রামে এখনো কারিতাস বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করেনি, সেসব গ্রামে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ওই গ্রামগুলোতে কারিতাস বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কৃষক মাঠ স্কুলের সভাপতিরা দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।