মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতরে আটকা পড়েন এক চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। উদ্ধার হওয়া চালকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ভৈরব থানা এলাকার মহরম মিয়ার ছেলে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একটি তেলবাহী ট্রাক ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, তেলবাহী ট্রাকটি ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পণ্যবাহী ট্রাকটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে আসছিল। দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাক দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তেলবাহী ট্রাকের চালককে উদ্ধার করতে সক্ষম হলেও পণ্যবাহী ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। পরে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাকের ভেতর থেকে চালক শফিকুল ইসলামকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
11
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতরে আটকা পড়েন এক চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।
উদ্ধার হওয়া চালকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ভৈরব থানা এলাকার মহরম মিয়ার ছেলে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একটি তেলবাহী ট্রাক ও একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, তেলবাহী ট্রাকটি ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পণ্যবাহী ট্রাকটি কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে আসছিল। দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাক দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তেলবাহী ট্রাকের চালককে উদ্ধার করতে সক্ষম হলেও পণ্যবাহী ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল।
পরে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাকের ভেতর থেকে চালক শফিকুল ইসলামকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।