1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ কুলিয়ারচরে দুই ট্রাকের সংঘর্ষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে দেড় ঘণ্টা আটকে চালক কালীগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭, হাতীবান্ধায় অভিযান চান সচেতন মহল ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত। নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময়। সিএমপি)তে পাঁচলাইশ ও পাহাড়তলী থানার যৌথ অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ গ্রেফতার হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View
12

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এতে ব্যস্ত মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভে নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত আল রাফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

জানা যায়, বিক্ষোভের ভিডিওটি আল রাফি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, গুরুত্বপূর্ণ কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

ঘটনার বিষয়ে জানতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।

তবে মহাসড়ক অবরোধের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের এ ধরনের প্রকাশ্য কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026