1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কালীগঞ্জে আঞ্চলিক বিশ্ব ইস্তেমার মাঠে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। আগামী দিনে আধুনিক, মডেল আমিরাবাদ গড়ে তুলতে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিকল্প নেই ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ চন্দনাইশের এক ১২ বছরের শিশু গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
13

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য রাসায়নিক পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবোঝাই ট্রাকটি (আফজাল কুরিয়ারের ট্রাক নং-যশোর-ট-১১-৬৩৯৩ ) বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়ায়নিক দ্রব্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

জব্দ করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্যটি বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। তবে চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বের করে নেওয়ার চেষ্টা চলছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয়ের অসংগতি থাকার সন্দেহে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পণ্যের প্রকৃত পরিচয় যাচাইয়ের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনে নমুনা পরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।

ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্ক ফাঁকির অপচেষ্টা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা। #

প্রেরক : মো: মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি, যশোর।
তারিখ : ১২-১১-২৬
মোবা : ০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026