1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কালীগঞ্জে আঞ্চলিক বিশ্ব ইস্তেমার মাঠে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। আগামী দিনে আধুনিক, মডেল আমিরাবাদ গড়ে তুলতে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিকল্প নেই ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ চন্দনাইশের এক ১২ বছরের শিশু গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
11

বিশেষ প্রতিনিধি : বিভিন্ন গণমাধ্যমে অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার পথে-ঘাটে, যানবাহনে কর্মজীবী নারী, সাধারণ নারী ও কন্যা শিশুরা ন্যাক্কারজনকভাবে হেনেস্থা, উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন, অশোভন ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছে।

২নং রেলগেইট সংলগ্ন ফাঁকা রাস্তায় প্রকাশ্য দিবালোকে কর্মজীবী এক নারীকে বৃদ্ধ (পুরুষ) পথচারী কর্তৃক নির্লজ্জভাবে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে স্পর্শ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়- নারীটি প্রতিবাদ করলে উক্ত পথচারী তেড়ে এসে তাকে পোশাক-পরিচ্ছেদ নিয়ে গালিগালাজ করে। দেখে আরো বিস্মিত হতে হয় যে- অন্য আরেকজন পুরুষ পথচারী ঘটনা না দেখে, না জেনে নিপীড়িত নারীকেই তিরস্কার করে এই বলে- বৃদ্ধ মানুষটিকে অসম্মান করছে। আশেপাশে অনেক দর্শক থাকলেও কেউ নারীটিকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এইরকম কিছু পুরুষের জন্য সমাজ অসুস্থ হয়ে পড়ছে।

শুধু তাই নয়, হত্যা, ধর্ষণ, নির্যাতন চরম আকার ধারণ করেছে। মা, বোন, কন্যা- জায়ার সম্মান ও নিরাপত্তার কথা চিন্তা করে নারী-পুরুষ সকল মানুষের মিলিত প্রচেষ্টায় এই সামাজিক কীটগুলোকে প্রতিহত করতে হবে। দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, সামাজিক নিরাপত্তা ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এইসব ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। যাতে সমাজে আর কোন নারী ও কন্যাকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার শিকার হতে না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026