1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত। কিশোরগঞ্জে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, বিনা মূল্যে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ চালু শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। জাতিসংঘের COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী সিএমপির আকবরশাহ থানার ওসি নাজেরের নেতৃত্বে অভিযানে ০৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ন সহ গ্রেফতার

নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
10

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিম পাড়ায় ঐতিহ্যবাহী ভবতারিণী কালী মাতা মন্দিরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল মন্দিরের বিগ্রহে থাকা স্বর্ণালংকারসহ শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কেনা লক্ষাধিক টাকার বাজারসামগ্রী লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

মন্দির সূত্রে জানা যায়, ভবতারিণী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের জন্য লক্ষাধিক টাকার বাজারসামগ্রী কিনে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই চোরের দল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কালীমায়ের বিগ্রহে থাকা বিভিন্ন স্বর্ণালংকার এবং শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় মালামাল নিয়ে যায়।

মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) জানান, তিনি মন্দিরের পাশের একটি কক্ষে থাকেন।

চোরের দল প্রথমে তাঁকে ওই কক্ষে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে। পরে মন্দিরের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিগ্রহে থাকা স্বর্ণালংকার ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা সব মালামাল চুরি করে নিয়ে যায়।
প্রয়াত সমীর ঘোষের ছোট ভাই এবং প্রথম আলোর জেনারেল ম্যানেজার (জিএম) অরূপ কুমার ঘোষ সকালে ঘটনাস্থলে এসে জানান, তাঁর মেজ ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের জন্য লক্ষাধিক টাকার বাজারসামগ্রী কিনে বৃহস্পতিবার রাতে মন্দিরে রাখা হয়েছিল। কিন্তু মন্দিরের তালা ভেঙে সব মালামাল এমনকি দেবীর বিগ্রহের স্বর্ণালংকারও চুরি হয়ে যাবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

তিনি আরও বলেন, মালামাল চুরি হয়ে যাওয়ায় শুক্রবার দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন ঠিক রাখতে সকালে আবারও নতুন করে বাজার করতে হয়েছে। ঘটনাটি তাঁদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, চুরি হওয়া স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026