1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত। কিশোরগঞ্জে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, বিনা মূল্যে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ চালু শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। জাতিসংঘের COP31-এ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন Go Up Foundation-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ খান নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০ গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী সিএমপির আকবরশাহ থানার ওসি নাজেরের নেতৃত্বে অভিযানে ০৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ন সহ গ্রেফতার

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও প্রচার সম্পাদক নির্বাচিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
10

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি।

আসন্ন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সভাপতি পদে হাজী খসরুল আলম এবং প্রচার সম্পাদক পদে মোক্তার আবেদীন রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।
এ সময় কয়লা ও পাথর ব্যবসায়ী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী ভাইয়েরা তাদের প্রতি যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস দেখিয়েছেন, তা তারা সারাজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন।
তারা আরও বলেন, আমাদের প্রতি আস্থা রেখে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য যারা আমাদের নির্বাচিত করেছেন, সেই সকল সম্মানিত ব্যবসায়ী ভাই, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমরা মনে করি, এই অর্জন শুধু একটি পদ বা সম্মান নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। আপনাদের এই আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সকল ব্যবসায়ীর পাশে থেকে সংগঠনের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
পাশাপাশি সংগঠনের সকল সদস্যের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে একটি সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে তাদের অন্যতম অঙ্গীকার।
পরিশেষে, তাদের প্রতি ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার জন্য তাহিরপুর কয়লা ও পাথর ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সভাপতি ও প্রচার সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026