1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হোসেনপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড, অর্থদণ্ড পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। সন্ত্রাস, মাদক কিশোর গ্যাং মুক্ত ইপিজেড থানা করতে চাইলে ওসি আতিকুর রহমানের বিকল্প নেই নেতৃবৃন্দ চাঁচড়া রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন সামাজিক সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা কিশোরগঞ্জ-৩ আসন থেকে পদত্যাগ করলেন ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ! নওগাঁর পোরশায় শিক্ষার মানোন্নয়নে ফলাফল পর্যালোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার পটিয়া প্রেস ক্লাবের ফুটবল প্রীতি ম্যাচের প্রীতি ফলাফল।১/১ গোলে ড্র।

নতুন ডিআইজি হলেন মোঃ শামসুল হক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View
57

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

বাম থেকে নতুন ডিআইজি মোহাম্মদ শামসুল হক ও আব্দুল কুদ্দুস চৌধুরী (ডানে)।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।
আজ রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) পদেও রদবদল আনা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের এসপি এবং গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026