কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিবাদ, বহাল রাখার দাবি বিদ্যমান নিয়োগ কাঠামো
Reporter Name
Update Time :
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
২১
Time View
কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিবাদ, বহাল রাখার দাবি বিদ্যমান নিয়োগ কাঠামো
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিয়োগের প্রচলিত অধিক্ষেত্র অক্ষুণ্ন রাখা, প্রস্তাবিত নতুন বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন এবং কেন্দ্রীয় কর্মচারীর অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৯৩ সালের গেজেট অনুযায়ী ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের যে ব্যবস্থা চালু রয়েছে, তা বহাল রাখতে হবে। দীর্ঘদিন ধরে প্রচলিত এই নিয়োগ কাঠামো পরিবর্তন করা হলে নিকাহ রেজিস্ট্রারদের কর্মক্ষেত্র ও জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন) বলেন, বিদ্যমান নিয়োগব্যবস্থা অক্ষুণ্ন রাখতে হবে। ১৯৯৩ সালের গেজেটে নির্ধারিত ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক নিয়োগ কাঠামো পরিবর্তন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বিয়ের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় একজন নিকাহ রেজিস্ট্রারের আয় দিয়ে সংসার পরিচালনা করাই কঠিন। এর মধ্যে একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে তাদের অর্থনৈতিক সংকট আরও বাড়বে। তাই নিয়োগের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রেখে নিকাহ রেজিস্ট্রারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান তিনি। বক্তারা জানান, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন করে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পৃথক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মতে, বিবাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালনে ইসলামী শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। দেনমোহর, ইজাব-কবুল, অভিভাবকত্ব, তালাক, খোলা ও তালাকে তাফউইজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা ছাড়া এ দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন। তাই নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানান তারা। এ সময় বক্তারা প্রস্তাবিত বিধিমালায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত স্বার্থ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যমান নিয়োগের অধিক্ষেত্র বহাল রাখা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন), সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন এবং নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলামসহ দুই সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
43
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
নিয়োগের প্রচলিত অধিক্ষেত্র অক্ষুণ্ন রাখা, প্রস্তাবিত নতুন বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন এবং কেন্দ্রীয় কর্মচারীর অন্তর্ভুক্তিসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৯৩ সালের গেজেট অনুযায়ী ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের যে ব্যবস্থা চালু রয়েছে, তা বহাল রাখতে হবে। দীর্ঘদিন ধরে প্রচলিত এই নিয়োগ কাঠামো পরিবর্তন করা হলে নিকাহ রেজিস্ট্রারদের কর্মক্ষেত্র ও জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন) বলেন, বিদ্যমান নিয়োগব্যবস্থা অক্ষুণ্ন রাখতে হবে। ১৯৯৩ সালের গেজেটে নির্ধারিত ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক নিয়োগ কাঠামো পরিবর্তন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বিয়ের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় একজন নিকাহ রেজিস্ট্রারের আয় দিয়ে সংসার পরিচালনা করাই কঠিন। এর মধ্যে একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে তাদের অর্থনৈতিক সংকট আরও বাড়বে। তাই নিয়োগের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রেখে নিকাহ রেজিস্ট্রারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান তিনি।
বক্তারা জানান, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন করে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পৃথক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
তাদের মতে, বিবাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালনে ইসলামী শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। দেনমোহর, ইজাব-কবুল, অভিভাবকত্ব, তালাক, খোলা ও তালাকে তাফউইজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা ছাড়া এ দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন। তাই নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানান তারা।
এ সময় বক্তারা প্রস্তাবিত বিধিমালায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত স্বার্থ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যমান নিয়োগের অধিক্ষেত্র বহাল রাখা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন), সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন এবং নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলামসহ দুই সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।