সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে ঢাকা-মাওয়া মহাসড়কে তৎপর শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলঃ
Reporter Name
Update Time :
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
৪৮
Time View
সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে ঢাকা-মাওয়া মহাসড়কে তৎপর শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলঃ
ঢাকা বিভাগীয় প্রধান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ঢাকা-মাওয়া মহাসড়কে তৎপর রয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ থেকে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে তারা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। এ কার্যক্রমে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সল আহমেদ রনি এবং সদস্য সচিব ইমদাদুল ইসলাম রজীন। তাঁদের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যায়। সংগঠনের নেতারা সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এ সাংগঠনিক তৎপরতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
75
ঢাকা বিভাগীয় প্রধান।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ঢাকা-মাওয়া মহাসড়কে তৎপর রয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ থেকে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে তারা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এ কার্যক্রমে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সল আহমেদ রনি এবং সদস্য সচিব ইমদাদুল ইসলাম রজীন। তাঁদের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যায়। সংগঠনের নেতারা সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এ সাংগঠনিক তৎপরতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।