1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ! রাজাপুরকে মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ যশোর বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ। সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান কটিয়াদীতে পুলিশের অভিযান: সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে তৈরি ৪৫০ পিস লগি-বৈঠা উদ্ধার

সামাজিক সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View
55

মালিকুজ্জামান কাকা
যশোর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা সম্পন্ন হয়েছে।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, যশোর জেলা কমিটি কলেজ প্রাঙ্গণে ‘সামাজিক সম্প্রীতি’ বিষয়ক এ কর্মশালা
আয়োজন করে।
ইয়ুথ লিডার ও যশোর জেলা কো-অর্ডিনেটর আকাশ রায়ের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন।
কর্মশালার শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রদীপ রায়। পরে কর্মশালার উদ্দেশ্য ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অনামিকা বিশ্বাস।
কর্মশালায় সামাজিক সম্প্রীতির গুরুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তায় বিস্তারিত আলোচনা হয়। কর্মশালা পরিচালনা করেন অপু দেবনাথ।
এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশ নেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালার শেষ পর্বে সামাজিক সম্প্রীতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
আয়োজক আশা, এই ধরনের কর্মশালা তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও বৈচিত্র্যে ঐক্য প্রতিষ্ঠায় তরুণরা আরও সক্রিয় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026