1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ! রাজাপুরকে মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ যশোর বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ নওগাঁর নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ। সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান কটিয়াদীতে পুলিশের অভিযান: সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে তৈরি ৪৫০ পিস লগি-বৈঠা উদ্ধার

শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View
37

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চলের হারিয়ে যেতে বসা উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ, সম্প্রসারণ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দেশীয় অচাষকৃত শাক-পাতার পরিচিতি বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’। মেলায় সাতটি স্টলে ১২৮ প্রজাতির অচাষকৃত শাক ও ঔষধি উদ্ভিদ প্রদর্শন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর তীরবর্তী দক্ষিণ বড়কুপট গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় এলাকার নবীন-প্রবীণ, যুবক, জেলে, কৃষকসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডল, প্রকল্প কর্মকর্তা আলিমুজ্জামান, সমাজসেবক গৌতম মণ্ডল এবং মাঠকর্মী দেবদাস মণ্ডল ও সাইদুল ইসলাম প্রমুখ।

মেলায় প্রদর্শিত শাক-পাতার পরিচিতি, পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার ও পরিবেশগত গুরুত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, লবণাক্ততা, নদীভাঙন, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ উপকূলীয় জনজীবনকে প্রতিনিয়ত বিপর্যস্ত করছে। বিশেষ করে মাটির ও পানির লবণাক্ততা বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের কারণে স্থানীয় অনেক দেশীয় উদ্ভিদ ও অচাষকৃত শাক-পাতা হারিয়ে যাচ্ছে। এতে স্থানীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

মেলায় নারী উন্নয়ন সংগঠনের নেত্রী পারুল রানী বলেন, ‘আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি, আমাদের এলাকা থেকে কত ধরনের শাক-পাতার বৈচিত্র্য হারিয়ে গেছে। একসময় বাড়ির আশপাশেই এসব শাক সহজে পাওয়া যেত। কিন্তু অতিরিক্ত লবণাক্ততার কারণে এখন অনেক উদ্ভিদ আর জন্মায় না। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না হয়েও সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছি। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছে আমাদের দাবি, উপকূলের মানুষের এই ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি স্বপন বৈদ্য বলেন, ‘আমরা উপকূলের মানুষ প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে টিকে আছি। লবণাক্ততা বৃদ্ধির ফলে আমাদের প্রাণবৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকায়। আজকের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম বিলুপ্তপ্রায় অনেক অচাষকৃত শাক ও উদ্ভিদ একসঙ্গে দেখার পাশাপাশি সেগুলোর গুণাগুণ সম্পর্কেও জানতে পারছে।’

মেলার স্টলদাতা সুজাতা মণ্ডল বলেন, ‘দক্ষিণ বড়কুপট গ্রামের চারপাশে লবণাক্ত পানি। একদিকে নোনা পানির চিংড়ি ঘের ও কাঁকড়ার প্রকল্প, অন্যদিকে খোলপেটুয়া নদী। এখানকার মাটি, পানি ও বাতাসেও লবণাক্ততার প্রভাব রয়েছে। ফলে আগের মতো সব ধরনের শাকসবজি ও উদ্ভিদ এখন আর জন্মায় না। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যেখানে এখনো মিঠাপানির আধার রয়েছে, সেখান থেকে এসব শাক-পাতা সংগ্রহ করেছি। এলাকায় মিঠাপানির পুকুর ও জলাধার সংরক্ষণ করা গেলে এসব উপকারী শাক-পাতা সহজেই সংরক্ষণ ও চাষ করা সম্ভব হবে। পাশাপাশি মানুষের পুষ্টিচাহিদা পূরণেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

মেলায় এককভাবে সর্বাধিক ১২৮ প্রজাতির উদ্ভিদ প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন অর্চনা রানী। দ্বিতীয় হন অলি রানী এবং তৃতীয় স্থান অর্জন করেন মালতি রানী।

আয়োজকদের আশা, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে হারিয়ে যেতে বসা দেশীয় উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণের আগ্রহ বাড়বে। একই সঙ্গে নতুন প্রজন্ম প্রকৃতিনির্ভর খাদ্যাভ্যাস, স্থানীয় সম্পদের ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026