সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, জগৎ বন্ধু ফার্নিচারের প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) দিনব্যাপী প্রয়াতের নিজ বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ধর্মীয় প্রার্থনা, পূজা-অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শত শত ভক্ত, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মহাপ্রসাদ গ্রহণ শেষে তাঁরা প্রয়াত বাসুদেব সূত্রধরের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং পরিবারের সদস্যদের আশীর্বাদ করেন। দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও প্রয়াত বাসুদেব সূত্রধরের স্মৃতি ও তাঁর কর্মময় জীবন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে আজও অম্লান হয়ে রয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তদের উপস্থিতিতে বাড়ির পরিবেশ হয়ে ওঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময়।
18
সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, জগৎ বন্ধু ফার্নিচারের প্রতিষ্ঠাতা এবং সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) দিনব্যাপী প্রয়াতের নিজ বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ধর্মীয় প্রার্থনা, পূজা-অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শত শত ভক্ত, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মহাপ্রসাদ গ্রহণ শেষে তাঁরা প্রয়াত বাসুদেব সূত্রধরের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং পরিবারের সদস্যদের আশীর্বাদ করেন।
দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও প্রয়াত বাসুদেব সূত্রধরের স্মৃতি ও তাঁর কর্মময় জীবন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে আজও অম্লান হয়ে রয়েছে।