কটিয়াদীতে গোপনে মজুত করা চার শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১।
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৮৭
Time View
কটিয়াদীতে গোপনে মজুত করা চার শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১।
আজাদ রহমান মিশর কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোপনে মজুত করে রাখা চার শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সহশ্রাম-ধূলদিয়া বাজারসংলগ্ন দুটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করা হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সহশ্রাম-ধূলদিয়া এলাকায় বিপুল পরিমাণ লগি-বৈঠা তৈরি ও মজুত করা হচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। এরপর কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে দুটি করাতকলের কাঠের দোকান থেকে আনুমানিক সাড়ে চারশ লগি-বৈঠা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ সদর থানার দানাপাঠুলি গ্রামের শিরু মিয়ার ছেলে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গোপনে মজুত করা এসব লগি-বৈঠা জব্দের ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকেও অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
115
আজাদ রহমান মিশর
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গোপনে মজুত করে রাখা চার শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সহশ্রাম-ধূলদিয়া বাজারসংলগ্ন দুটি করাতকলের কাঠের দোকানে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা জব্দ করা হয়।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সহশ্রাম-ধূলদিয়া এলাকায় বিপুল পরিমাণ লগি-বৈঠা তৈরি ও মজুত করা হচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। এরপর কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে দুটি করাতকলের কাঠের দোকান থেকে আনুমানিক সাড়ে চারশ লগি-বৈঠা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ সদর থানার দানাপাঠুলি গ্রামের শিরু মিয়ার ছেলে জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গোপনে মজুত করা এসব লগি-বৈঠা জব্দের ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকেও অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।