1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিতঃ কটিয়াদী থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, এলাকায় উদ্বেগ। কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ আহত ৪ নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নড়াইলে রুহুল কবীর রিজভী যে জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার সাধন সাহা জয় পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের যশোর কারাগার : সাজা শেষ তবু ফিরতে পারছে না ৪৪ ভারতীয় নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার

যশোর কারাগার : সাজা শেষ তবু ফিরতে পারছে না ৪৪ ভারতীয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View
21

মালিকুজ্জামান কাকা
ভারতীয় হাইকমিশনের উদাসীনতায় সাজার মেয়াদ শেষ তবু ফিরতে পারছে না ৪৪ নাগরিক। বন্দীজীবন থেকে কবে মুক্তি হবে, অপেক্ষার দিন গুণছে যশোর কেন্দ্রীয় কারাগারের ৪৪ ভারতীয় নাগরিক।
এই কষ্ট শুধু জীবিতে নয়, মৃত্যুর পরও নেই মুক্তি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পড়ে আছে দুই ভারতীয়র মরদেহ। প্রত্যাবাসন দীর্ঘসূত্রতায় জীবিতের স্বদেশে ফেরা যেমন অনিশ্চিত, তেমনি অপেক্ষায় রয়েছে মৃতদের স্বজন।
ভারতের সঙ্গে যশোরের প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই জেলায়। যশোর থেকে ভারতের পূর্বাঞ্চলের বৃহত্তম নগর কলকাতার দূরত্ব কম, যাতায়াত ব্যবস্থা ভালো। এ ছাড়া নানা কারণে যশোর সীমান্ত ব্যবহার করে দুই দেশের লোক যাতায়াত হয় অন্য যেকোনো সীমান্তের চেয়ে বেশি। পাশাপাশি অনুপ্রবেশ, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এই সীমান্তে বেশি। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় আটক হন বাংলাদেশ, ভারত দুই দেশের নাগরিক। আটক বেআইনি অনুপ্রবেশকারীর আদালতের রায়ে ১৫ দিন থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হয়। অথচ, সাজা শেষ হওয়ার পর ভারতীয়দের বন্দীজীবন গড়ায় তিন থেকে ১৪ বছর পর্যন্ত।
যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে ৫১ ভারতীয় বন্দীর মধ্যে ৪৪ জনের সাজাভোগ শেষ। এর মধ্যে রয়েছেন সাত নারী।
কিন্তু ভারত সরকারের প্রত্যাবাসন অনুমোদন না মেলায় তারা পাননি মুক্তি। কারাগারের চার দেয়ালে আটকে আছে তাদের ফেরার স্বপ্ন।
ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা বাছুল মাঝি। ২০১৩ সালে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে ছয় মাসের সাজা পান। কিন্তু প্রত্যাবাসনের অপেক্ষায় যশোর কারাগারে কাটান দীর্ঘ আট বছর। গত ৯ অক্টোবর মারা যান তিনি। মৃত্যুর পরও ফেরেনি মরদেহ। একইভাবে গত ১৯ অক্টোবর মারা যান পশ্চিমবঙ্গের গাজী মণ্ডল। বর্তমানে দুই ভারতীয় নাগরিকের মরদেহ পড়ে আছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে।
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, কারাগারে ৫১ জন ভারতীয় বন্দী আছেন, যাদের মধ্যে নারী রয়েছেন। তারা যেভাবে হোক অবৈধ অনুপ্রবেশ করেছেন এবং এই কারণে তাদের বিরুদ্ধে মামলা ও শাস্তি হয়েছে। সেই শাস্তির মেয়াদ শেষও হয়েছে।
‘ভারত সরকারের উচিত এদের দেখাশোনা করা এবং প্রত্যেকটি জেলখানা ভিজিট করা। যেহেতু বাংলাদেশের তরফ থেকে ভারতীয় হাইকমিশনকে জানানো হয় এবং তারা জানে বাংলাদেশের কোন জেলখানায় কতজন আটক আছে। যাদের সাজা শেষ হয়েছে, বিশেষ করে যে দুইজন মারা গেছেন, তাদের মরদেহ মর্চুয়ারিতে কতদিন থাকবে! মর্চুয়ারির একটা খরচ আছে, এই খরচ ভারত সরকারের বহন করা উচিৎ।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, হাসপাতাল মর্গে মর্চুয়ারি ফ্রিজে চারটি ডেডবডি প্রিজার্ভ করা যায়। কিন্তু একটা চেম্বার নষ্ট হওয়ায় এই মুহূর্তে তিনটি ব্যবহার উপযোগী। দুটিতে দুটো মৃতদেহ রাখা আছে। দুজনই ভারতীয় নাগরিক। ভারতে পাঠাতে গেলে কিছু ফরমালিটিস লাগে। হাইকমিশনের মাধ্যমে আসতে হয়। সেটা হতে দেরি হচ্ছে বলেই বডি দুটো রাখা।
তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষকে আমরা মর্চুয়ারির বিষয়টি অবহিত করেছি। তারা আশ্বস্ত করেছে, অল্প সময়ের মধ্যে ইন্ডিয়াতে হস্তান্তর ব্যবস্থা করবেন। সে অনুযায়ী কাজ চলছে।’
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, যশোর কেন্দ্রীয় কারাগারে ৪৪ জন বিদেশি বন্দীর সাজা ভোগ শেষ হয়েছে। এখন তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের কথা। জেল কর্তৃপক্ষ নির্দেশনানুযায়ী সেদেশের হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশনের কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে বন্দীদের সাজা শেষ হলেও তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ‘বিকল্প উপায়ে তাদের প্রত্যাবর্তন করানোর কথা চিন্তা করেছিলাম, তবে এক্ষেত্রে কিছু আইনি বাধা রয়েছে। বিষয়টি সরকারকে জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও হাই কমিশনকে জানানো হয়েছে। কিন্তু ভারতীয় হাই কমিশন থেকে সাড়া পাওয়া যাচ্ছে না।’
প্রত্যাবর্তন জটিলতা বিষয়ে অ্যাডভোকেট কাজী জাকারিয়া বলেন, ‘যেসব বিদেশি বন্দী এ দেশে আছে, যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে। তাদের আটক রাখাটা বাংলাদেশী আইন লঙ্ঘন, জেল কোড লঙ্ঘন। জাতিসংঘ প্রণীত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ঘোষণাপত্র ১১ নম্বর অনুচ্ছেদ স্পষ্ট লঙ্ঘন। কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট ১৯৫২ সালের আইনের ৭ ধারায় স্পষ্ট উল্লেখ, বিদেশিদের তার নিজ নিজ দেশে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার লজিক্যাল সময় বেঁধে দেবেন এবং তাদের সংশ্লিষ্ট দেশে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করবেন। যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে না পারে, তাহলে অবশ্যই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শেল্টার প্রকল্পে তাদের আশ্রয় গ্রহণের আবেদন করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026