1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সিলেটের খতমে নবুওয়ত মহাসম্মেলন সমাপ্ত : কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল সংসদে পাসের আহ্বান- যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ্যাওয়ারনেসমূলক পথনাট্য অনুষ্ঠিত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, একদিনে ১০৮ জনের সাজা! ঝালকাঠির ডিসি কার্যালয়ের ছাদে স্থাপিত হলো প্রতিদিন ২০০ ইউনিটের সোলার প্যানেল দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’ যশোরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন স্থলবন্দর বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

যশোরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
14

মালিকুজ্জামান কাকা
যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা দোসর যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ নির্মূলে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় যশোর ও বেনাপোলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিরোধে তাদের মতামত ও পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026