1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সিলেটের খতমে নবুওয়ত মহাসম্মেলন সমাপ্ত : কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল সংসদে পাসের আহ্বান- যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ্যাওয়ারনেসমূলক পথনাট্য অনুষ্ঠিত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, একদিনে ১০৮ জনের সাজা! ঝালকাঠির ডিসি কার্যালয়ের ছাদে স্থাপিত হলো প্রতিদিন ২০০ ইউনিটের সোলার প্যানেল দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’ যশোরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন স্থলবন্দর বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ্যাওয়ারনেসমূলক পথনাট্য অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
14

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাসা এ্যাওয়ারনেসমূলক পথনাট্য উপস্থাপন করা হয়েছে ৷

রবিবার (১৫ নভেম্বর ২০২৬ তারিখ) বিকাল ৪ টায় মানিকখালী প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে পথনাট্য উপস্থাপন করা হয়।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে মানিকখালীতে ‘সাসা’ (SASA) পদ্ধতির অ্যাওয়ারনেস (সচেতনতা) ধাপের আওতায় এক সচেতনতামূলক পথনাট্য অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই নাটকের মাধ্যমে পারিবারিক ও সামাজিক পর্যায়ে নারীর প্রতি সহিংসতার কারণ এবং তা প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।

পথনাট্যে অভিনেতা-অভিনেত্রীরা দৈনন্দিন জীবনের নানা বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন। কীভাবে ক্ষমতার অপব্যবহারের কারণে নারীরা পরিবার ও সমাজে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং সম্মীলিত সচেতনতার মাধ্যমে কীভাবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো সম্ভব, তা অত্যন্ত সাবলীলভাবে নাটকে উপস্থাপন করা হয়।

আয়োজকরা জানান, ‘সাসা’ (Start, Awareness, Support, Action) মূলত চারটি ধাপের একটি সামাজিক পরিবর্তনমূলক প্রক্রিয়া। এর দ্বিতীয় ধাপ অর্থাৎ ‘অ্যাওয়ারনেস’ বা সচেতনতা পর্বে সাধারণ মানুষকে বোঝানো হয় যে, ক্ষমতার ভারসাম্যহীনতাই নারীর প্রতি সহিংসতার মূল কারণ। পথনাটকের মাধ্যমে সহজ ও বিনোদনমূলক উপায়ে এই বার্তাটি তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

নাটক শেষে উপস্থিত দর্শকদের সাথে একটি সংক্ষিপ্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং নারী প্রতিনিধিরা নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাসা এ্যাওয়ারনেসের প্রকল্প কর্মকর্তা আইজেক শিমুল হালদার, হিসাব রক্ষক -যোশী দাস, অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, প্রকল্প ব্যবস্থাপক  সমুয়েল সাংমা ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026