1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সিলেটের খতমে নবুওয়ত মহাসম্মেলন সমাপ্ত : কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বিল সংসদে পাসের আহ্বান- যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ্যাওয়ারনেসমূলক পথনাট্য অনুষ্ঠিত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, একদিনে ১০৮ জনের সাজা! ঝালকাঠির ডিসি কার্যালয়ের ছাদে স্থাপিত হলো প্রতিদিন ২০০ ইউনিটের সোলার প্যানেল দেশে ও প্রবাসে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’ যশোরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন স্থলবন্দর বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
13

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি কারাগারে আটক আছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম হাসানুর রহমান আসাদ।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জাপটে ধরেন এবং জোরপূর্বক চুমু খান।

ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে তার পিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করেন। পরবর্তীতে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ওই বছরের ১ অক্টোবর শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় আসামি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্তকারী কর্মকর্তা শার্শা গোড়পাড়া ক্যাম্পের এসআই সালাউদ্দিন খান। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।#
প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোল প্রতিনিধি যশোর।
তারিখ:-১৫/১১/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026