
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের উদ্যোগ, অথচ সাতকানিয়া উপজেলায় প্রশাসন এবং সাংবাদিকদের মেনেজ করে হাইকোর্ট কে বৃদ্ধ আংগুল দেখিয়ে ৪১টি অবৈধ ইটভাটায় দিয়েছে আগুন পরিবেশ বিধরা বলেছেন এই ভাবে যদি অবৈধ ইটভাটা চলতে থাকে তাহলে সাতকানিয়া পরিবেশের ভবিষ্যৎ কী?
সারাদেশে লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে।
এই নির্দেশনার পর নতুন করে আলোচনায় এসেছে চট্টগ্রামের সাতকানিয়ার ইটভাটাগুলো। পূর্বে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ৭০টি ইটভাটার মধ্যে ২৯টি বৈধ এবং ৪১টি অবৈধ।
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হলে সাতকানিয়ার এসব অবৈধ ইটভাটাও বন্ধের আওতায় আসার কথা। এখন প্রশ্ন—সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে?
দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানার পরও কার্যক্রম বন্ধ না হওয়ার অভিযোগ রয়েছে। এবার আদালতের নির্দেশনা কতটা বাস্তবায়িত হয়, সেটিই দেখার বিষয়।
সাতকানিয়ার ৪১টি অবৈধ ইটভাটা কি সত্যিই বন্ধ হবে, নাকি আগের মতোই চলবে কার্যক্রম?