1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ফটিকছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিএমপি চান্দগাঁও থানা এলাকায় ওসি ইফতেখারে নেতৃত্বে অভিযান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত। সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের মায়া করেনা ওসি হালিম

কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত।

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৫৮ Time View
88

আজাদ রহমান মিশর
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে বল্লমের আঘাতে সোহেল মিয়া নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।

গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্রা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি করগাঁও কাটুকদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুড় ও চাচা শ্বশুরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয়পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া নামের এক ব্যক্তি সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026