1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ফটিকছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিএমপি চান্দগাঁও থানা এলাকায় ওসি ইফতেখারে নেতৃত্বে অভিযান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত। সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে জীবনের মায়া করেনা ওসি হালিম

সিএমপি চান্দগাঁও থানা এলাকায় ওসি ইফতেখারে নেতৃত্বে অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View
45

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

২১/১১/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় মোবাইল-৩১ ডিউটিতে নিয়োজিত পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান। এই সময় মোবাইল ডিউটি করাকালে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথাস্থ মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে রাস্তার ওপর সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করাকালীন আসামি ০১। তৌহিদুল আলম আকিব (১৯), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-রুবি আক্তার, সাং-কুলাগাঁও, মাজার গেইট, ৪ নং ওয়ার্ড, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কুয়াইশ, সাজেদা ম্যানশন, ১৪নং শিকারপুর ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম-কে গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশি করে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে মোবাইল-৩১ টিমের অফিসার পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করলে সাহসী , চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ নিজে এসে থানা এলাকায় অভিযান-৩১ ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ ফরহাদ মহিম, এসআই মোঃ ইমাম হোসেন ও এএসআই মোঃ মমতাজ আলম সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, তার বর্তমান ঠিকানার বাসায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আভিযানিক দল আসামিকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশস্থ সাজেদা ম্যানশনের ৪র্থ তলায়, অর্থাৎ আসামির বর্তমান ঠিকানার বাসায় অভিযান পরিচালনা আসামীর দেখানো ও সনাক্তমতে ০১টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন ও ইয়াবা তৈরির সরঞ্জাম যথাক্রমে: কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল সহ ইয়াবার সাইজ যন্ত্র ০১টি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আরও জানায়, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় সে ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে এবং নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন ক্রয় করে তার বর্তমান ঠিকানার ভাড়া বাসায় স্থাপন করে। পরবর্তীতে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
উদ্ধারকৃত আলামত:
১। ০১ (এক)টি মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) তৈরির মেশিন, যার আনুমানিক মূল্য ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা।
২। ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট।
৩। ইয়াবা তৈরির সরঞ্জাম যথাক্রমে: কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল।
৪। ইয়াবার সাইজ নির্ধারণের যন্ত্র স্লাইড ক্যালিপার্স-০১টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026