সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ অনুষ্ঠান।
Reporter Name
Update Time :
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
১৪
Time View
সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ অনুষ্ঠান।
আমির হোসেন হৃদয় (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৩ কোটি টাকার ১০০টি চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, সামাজিক সংগঠনের প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং মন্দির ও গির্জার প্রতিনিধিদের হাতে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। তিনি উপস্থিত উপকারভোগীদের হাতে উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন। চেক বিতরণকালে সংশ্লিষ্টদের জানানো হয়, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে উন্নয়নমূলক কাজ ও কর্মসংস্থান বৃদ্ধির কাজে ব্যয় করতে হবে। প্রকল্পগুলো সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কাজ শেষ হওয়ার পর প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন জেলা পরিষদে জমা দেওয়ার জন্য বলা হয়। এ উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
26
আমির হোসেন হৃদয় (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৩ কোটি টাকার ১০০টি চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, সামাজিক সংগঠনের প্রধান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং মন্দির ও গির্জার প্রতিনিধিদের হাতে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। তিনি উপস্থিত উপকারভোগীদের হাতে উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন।
চেক বিতরণকালে সংশ্লিষ্টদের জানানো হয়, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে উন্নয়নমূলক কাজ ও কর্মসংস্থান বৃদ্ধির কাজে ব্যয় করতে হবে। প্রকল্পগুলো সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কাজ শেষ হওয়ার পর প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত প্রতিবেদন জেলা পরিষদে জমা দেওয়ার জন্য বলা হয়।
এ উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।