1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:০৯|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 21 Time View
26

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অন্যতম শাখা হদুয়া আইডিয়াল একাডেমিতে ২০২৫ সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদুয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসার নির্ধারিত পাঠ্যক্রমের সঠিক বাস্তবায়ন, শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং মহান আল্লাহর অশেষ রহমতেই এ সফলতা অর্জিত হয়েছে।
এসময় অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি সঠিক পরিচর্যার কারণেই তাদের সন্তানরা এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রতিষ্ঠানে পড়াশোনা করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৯এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026