1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল। সিএমপির আকবরশাহ থানা এলাকায় ওসি কামরুজ্জামানের অভিযানে ৮২৮৫(আটহাজার দুইশত পঁচাশি) পিচ ইয়াবা সহ আটক চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন কে নিয়ে গনমাধ্যমে অপপ্রচার নওগাঁর পোরশায় নিতপুর সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি, সড়ক বিভাগে আবেদন। পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার কুলিয়ারচরে নিরাপত্তাহীনতায় দুই শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ সিরাজদিখান সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার মেনহাজুল আলমঃ স্থানীয় সরকার বিভাগে এডিপির প্রকল্পের রি-স্কোপিং সভা অনুষ্ঠিত,প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
7

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১. ৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ T-10 ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয় বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026