1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:০৯|
Title :
ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন’: পানিসম্পদ প্রতিমন্ত্রী ধুনটে অর্থাভাবে থমকে গেছে স্বপনের চিকিৎসা, বাঁচার আকুতি ২০ বছরের যুবকের ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, শীর্ষে আত্মহত্যা কুলিয়ারচরে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, আহত যাত্রী; ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি বিলে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না, বুকে ছুরিকাঘাতে মাছ শিকারির মরদেহ উদ্ধার নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠী’র ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 3 Time View
10

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাবেদ ইমন (১৫) হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত জাবেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

গত ২৯ জুলাই আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইজ গেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় নিহতের পরিচয় শনাক্ত হয়।

ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ইমন হত্যার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। ঘটনাটি তালতলী থানার নিদ্রা ছকিনা নৌ পুলিশ ও আমতলী থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে। হত্যাকারী যে-ই হোক, অচিরেই তাদের খুঁজে বের করা হবে।

নিদ্রা ছকিনা নৌ পুলিশের ইন্সপেক্টর সাগর ভদ্র বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

এদিকে ইমনের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী দ্রুত হত্যার রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026