1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান ইনডোর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ব্যবহারের আহ্বান মুন্সীগঞ্জের জেলা প্রশাসকেরঃ কিশোরগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বিষয়ে আন্তঃধর্মীয় সংলাপ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগেই তা শনাক্ত- চট্টগ্রাম জেলা সুপার মেট্রোতে সাংবাদিকের কথা মত না চললে পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করে নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু নওগাঁয় নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু। ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত। শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের বড় ভাই আঃ মোতালেবের ইন্তেকাল

ইনডোর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ব্যবহারের আহ্বান মুন্সীগঞ্জের জেলা প্রশাসকেরঃ

আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View
20

আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ:

সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গঠনে খেলার মাঠ ও শরীরচর্চার কোনো বিকল্প নেই উল্লেখ করে মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়ামের বিদ্যমান সুযোগ-সুবিধা সর্বস্তরের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেল ০৪:৩০টায় মুন্সীগঞ্জ জেলা ইনডোর স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্টেডিয়ামের ভেতরে থাকা সুইমিংপুল, আধুনিক ব্যাডমিন্টন কোর্ট, ব্যায়ামাগার (জিমনেসিয়াম) সহ বিভিন্ন সুবিধা ও অবকাঠামো ঘুরে দেখেন। ইনডোর স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ও সুবিধার বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রম একটি সুস্থ, মননশীল ও কর্মক্ষম প্রজন্ম গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু-কিশোর ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে আধুনিক নানা সুযোগ-সুবিধা রয়েছে, যা সাধারণ মানুষের সর্বোচ্চ কাজে লাগানো উচিত।”
তিনি আরও বলেন, এই স্টেডিয়ামের সুবিধাগুলো সম্পর্কে সর্বস্তরের মানুষকে জানাতে ব্যাপক প্রচার-প্রচারণার প্রয়োজন। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এগিয়ে আসার এবং সার্বিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
ইনডোর স্টেডিয়াম পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন:
জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
জনাব খাদিজা পারভীন, জেলা ক্রীড়া অফিসার
জনাব মোহাম্মদ বশির উল্লাহ, সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাধারণ জনগণ যেন সহজেই এসব ইনডোর সুবিধা ভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026