ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত।
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
Update Time :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
৫০
Time View
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত।
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির ঝালকাঠি জেলা শাখা গঠিত হয়েছে। কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির অফিস কক্ষে ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কর্মচারী রফিকুল ইসলামের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। উক্ত সভায় আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু: আল আমীন বাকলাই। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মো: শহিদুল হক। কমিটির যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আবু বকর (ঝালকাঠি সদর) , মু: আলাউদ্দিন খান (নলছিটি), আব্দুস সোবাহান (রাজাপুর) আব্দুল হক (কাঠালিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছ। এতে অন্যান্যদের মধ্যে রয়েছেন মো রফিকুল ইসলাম, আ. ওহাব, মো আলমগীর হোসেন ( সাবেক নাজির), মো আতাহার আলী, মো হারুন অর রশিদ, গাজী আব্দুস সালাম, শাফায়াত হোসেন, মুজিবুল হক, ওমর ফারুক, মিজানুর রহমান, হান্নান মিয়া, মকবুল হোসেন, সেলিনা বেগম, আলমগীর হোসেন ডাকুয়া, এবিএম ফয়জুর রহমান, নুরুল হক প্রমুখ। এই কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে সভাপতি মু: আল-আমীন বাকলাই বলেন অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারীরা সরকারের নিকট ১০০% পেনশন বিক্রি করে চলে এসেছেন, সরকার তাদেরকে ১৫ বছর পর পুনরায় পেনশন প্রদান করছেন, অথচ আমাদের ৫০% পেনশন বাধ্যতামূলকভাবে কেটে নিলেও সেই পেনশন ফেরত দিচ্ছেন না। আমরাও চাই ১০০% পেনশন বিক্রয়কারীদের যেভাবে ১৫ বছর পর পুনরায় ফেরত দেয়া হয়েছে তদ্রুপ আমাদের থেকে বাধ্যতামূলক কেটে রাখা ৫০% ফেরত দেয়া হোক। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি ন্যূনতম পেনশন ২০ হাজার টাকা ও নূন্যতম চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার জন্য। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এই সমিতির মাধ্যমে আদায় করার বিষয়ে আলোচনা হয়। ঝালকাঠি জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রায় ৫০ জন সদস্য ও সদস্যা এই সভায় উপস্থিত ছিলেন।
66
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির ঝালকাঠি জেলা শাখা গঠিত হয়েছে। কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির অফিস কক্ষে ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কর্মচারী রফিকুল ইসলামের সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। উক্ত সভায় আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু: আল আমীন বাকলাই। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মো: শহিদুল হক। কমিটির যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আবু বকর (ঝালকাঠি সদর) , মু: আলাউদ্দিন খান (নলছিটি), আব্দুস সোবাহান (রাজাপুর) আব্দুল হক (কাঠালিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছ। এতে অন্যান্যদের মধ্যে রয়েছেন মো রফিকুল ইসলাম, আ. ওহাব, মো আলমগীর হোসেন ( সাবেক নাজির), মো আতাহার আলী, মো হারুন অর রশিদ, গাজী আব্দুস সালাম, শাফায়াত হোসেন, মুজিবুল হক, ওমর ফারুক, মিজানুর রহমান, হান্নান মিয়া, মকবুল হোসেন, সেলিনা বেগম, আলমগীর হোসেন ডাকুয়া, এবিএম ফয়জুর রহমান, নুরুল হক প্রমুখ।
এই কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে সভাপতি মু: আল-আমীন বাকলাই বলেন অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারীরা সরকারের নিকট ১০০% পেনশন বিক্রি করে চলে এসেছেন, সরকার তাদেরকে ১৫ বছর পর পুনরায় পেনশন প্রদান করছেন, অথচ আমাদের ৫০% পেনশন বাধ্যতামূলকভাবে কেটে নিলেও সেই পেনশন ফেরত দিচ্ছেন না। আমরাও চাই ১০০% পেনশন বিক্রয়কারীদের যেভাবে ১৫ বছর পর পুনরায় ফেরত দেয়া হয়েছে তদ্রুপ আমাদের থেকে বাধ্যতামূলক কেটে রাখা ৫০% ফেরত দেয়া হোক। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি ন্যূনতম পেনশন ২০ হাজার টাকা ও নূন্যতম চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার জন্য। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এই সমিতির মাধ্যমে আদায় করার বিষয়ে আলোচনা হয়। ঝালকাঠি জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রায় ৫০ জন সদস্য ও সদস্যা এই সভায় উপস্থিত ছিলেন।