1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান ইনডোর স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ব্যবহারের আহ্বান মুন্সীগঞ্জের জেলা প্রশাসকেরঃ কিশোরগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বিষয়ে আন্তঃধর্মীয় সংলাপ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগেই তা শনাক্ত- চট্টগ্রাম জেলা সুপার মেট্রোতে সাংবাদিকের কথা মত না চললে পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করে নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু নওগাঁয় নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু। ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতির জেলা কমিটি গঠিত। শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেকের বড় ভাই আঃ মোতালেবের ইন্তেকাল

নওগাঁয় নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু।

মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
14

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।
এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কার্যকরভাবে প্রয়োগের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কমান্ডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁসহ প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026