1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:২৬|
Title :
পতেঙ্গা ওসি পারভেজের সহযোগিতা নিয়ে ভোক্তা অধিকারের অভিযান অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আফছার মেমোরিয়াল বিদ্যালয়, অংশ নিলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মুবিন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিঃ ‎পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ‎ জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা নিয়ে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ! উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়————— এমপি রবিউল বাশার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও এসএমসি সদস্যদের বরণ করল বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়————— এমপি রবিউল বাশার

কালিগঞ্জ ব্যুরোঃ
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬,
  • 4 Time View
5

সাতক্ষীরার কালিগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে মানবিক মূল্যবোধ ও আধুনিক কৃষি ব্যবস্থার সমন্বয় ঘটাতে হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, মানুষের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে না পারলে দেশের অগ্রগতি ব্যাহত হবে। তিনি বলেন, কালিগঞ্জ লবণাক্তপ্রবণ এলাকা হওয়ায় এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকাশে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। তিনি জানান, উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৭৫৯ জন সুবিধাভোগী কৃষকের হাতে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সবজি ও ফল উৎপাদন, লবণাক্ত জমিতে ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আহম্মেদ আলী। পরে কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন ২০২৫–২৬ অর্থবছরে কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে আটটি প্রদর্শনী স্টলে নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, কীটনাশকের নিরাপদ ব্যবহার, বিকল্প বালাই ব্যবস্থাপনা এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন উদ্যোগ প্রদর্শন করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফল কৃষি উদ্যোগ উপস্থাপন এবং কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও কৃষকদের সম্মাননা দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে স্টল পরিদর্শন করছেন সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026