1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ডুয়েটের ভর্তি পরিক্ষা, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

এম সাঈদ | রিপোর্টার
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View
81

এম সাঈদ | রিপোর্টার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ রবিবার (২ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, সকাল ও দুপুর দুটি পৃথক শিফটে এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯:৩০ মিনিটে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।

সকাল শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তিচ্ছু প্রার্থীরা অংশ নেন।

অন্যদিকে, দুপুর ২:০০ টা থেকে শুরু হচ্ছে দ্বিতীয় শিফটের পরীক্ষা। এই শিফটে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীরা পরীক্ষায় বসছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় যে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। যেকোনো ধরনের জালিয়াতি রোধে মোতায়েন রয়েছে বিশেষ ভিজিল্যান্স টিম। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও পরবর্তী ফলাফল সংক্রান্ত আপডেট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026