1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

কক্সবাজারে বাঁকখালী উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু

কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮১ Time View
122

​ কক্সবাজার জেলা প্রতিনিধি।

​কক্সবাজারের রামুর সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করার লক্ষ্যে রামু পূর্বাঞ্চল নিয়ে নতুন ‘বাঁকখালী উপজেলা’ গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে। কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ডিও লেটারের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে এক বিশাল অগ্রগতি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে তার কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনাপত্র স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের রামুর ‘পূর্বাঞ্চল’ নিয়ে বাঁকখালী উপজেলা গঠনের সানুগ্রহ প্রতিশ্রুতি প্রদান করেছিলেন। এরই ধারাবাহিকতায় এখন উপজেলা গঠনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্য গণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন। ১৮/৬/২৬ তারিখে তার স্বাক্ষরিত নির্দেশনা পত্রটিতে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট এ অনুরোধ জ্ঞাপন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ২৬/৭/২৬ তারিখে নির্দেশনা পত্রটি গ্রহণ করে।

​ সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন জানান, এলাকার মানুষের প্রত্যাশা এবং দীর্ঘদিনের দাবিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এ আসনের সংসদ সদস্য। তাঁর নিরলস প্রচেষ্টার ফলেই এই গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে।

​স্থানীয়রা আশা করছেন, নতুন এই উপজেলা গঠিত হলে রামুর পূর্বাঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026