1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

কটিয়াদীতে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের দিনব্যাপী শিক্ষা বৈঠক

আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
24

আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ শিক্ষা বৈঠকে সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ব্যক্তিগত রিপোর্ট ও ইউনিটের কার্যক্রম পরিচালনা, দাওয়াতি কার্যক্রম, আত্মগঠন, কর্মী গঠন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব সাইদুল হক বিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কিশোরগঞ্জ সদর মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আজিজুল হক এবং জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কটিয়াদী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক জোয়ার্দার। এছাড়া কটিয়াদী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা বৈঠকের শুরুতে উপস্থিতি গ্রহণ ও হালকা নাস্তার পর উদ্বোধনী বক্তব্য দেওয়া হয়। পরে অধ্যাপক রফিকুল ইসলাম সুরা মুমিনুনের ১ থেকে ১১ নম্বর আয়াতের ওপর দারসুল কুরআন উপস্থাপন করেন।
এরপর ‘ওয়ার্ড সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। তিনি ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা, দায়িত্বশীলদের কর্তব্য এবং সাংগঠনিক শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরবর্তী অধিবেশনে ‘ব্যক্তিগত রিপোর্ট ও ওয়ার্ড-ইউনিটের প্রোগ্রাম পরিচালনা’ বিষয়ে আলোচনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর। এরপর ‘ওয়ার্ডের রিপোর্ট প্রণয়ন ও রেকর্ড সংরক্ষণ’ বিষয়ে আলোচনা করেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি।
বেলা ১১টা ১ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘আনুগত্য, পরামর্শ ও এহতেছাব’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ‘চরিত্র গঠনের মৌলিক উপাদান’ শীর্ষক বই আলোচনা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হয়।
দুপুরে সালাত ও খাবারের বিরতির পর বিকেলে ‘দাওয়াত ইলাল্লাহ—মুমিন জীবনের মিশন’ এবং ‘গণভিত্তি রচনায় দায়িত্বশীলদের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক জোয়ার্দার।
দিনের শেষ অধিবেশনে ‘আত্মগঠন, কর্মী গঠন ও সংগঠন মজবুতকরণ’ বিষয়ে আলোচনা করেন অধ্যাপক কাজী সাইফুল্লাহ। এরপর আসরের সালাত আদায় করা হয়। সবশেষে হালকা নাস্তা, অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করাই এ ধরনের শিক্ষা বৈঠকের অন্যতম উদ্দেশ্য।

আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026