কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
Update Time :
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
৯
Time View
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কটিয়াদী পৌরসভার কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মার্লিজ। অভিযানে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করা হয়। অভিযানকালে মাহী ফুড প্রোডাক্ট নামের বেকারিতে খাদ্যসামগ্রী প্রস্তুতের পরিবেশ পরিদর্শন করে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই এলাকার মিঠাইঘর নামের বেকারিতে খাদ্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের গায়ে অগ্রিম মেয়াদ মুদ্রণের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীদের খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলার বিষয়ে অবহিত করা হয়। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে মূল্যতালিকা প্রদর্শন ও পণ্যের মেয়াদসংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির পাশাপাশি ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ কার্ড নং ৮১ মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
14
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কটিয়াদী পৌরসভার কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মার্লিজ। অভিযানে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করা হয়।
অভিযানকালে মাহী ফুড প্রোডাক্ট নামের বেকারিতে খাদ্যসামগ্রী প্রস্তুতের পরিবেশ পরিদর্শন করে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই এলাকার মিঠাইঘর নামের বেকারিতে খাদ্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের গায়ে অগ্রিম মেয়াদ মুদ্রণের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীদের খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলার বিষয়ে অবহিত করা হয়। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে মূল্যতালিকা প্রদর্শন ও পণ্যের মেয়াদসংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির পাশাপাশি ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭