1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, মুক্তির দাবিতে বিক্ষোভ কুলিয়ারচরে রাতের সড়কে আতঙ্ক: ২৪ ঘণ্টায় দুই ছিনতাই, আহত ২ কিশোরগঞ্জে বাসে তল্লাশি, ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে ভাটিখাইন চ্যাম্পিয়ন। চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে কোতয়ালী থানার ওসি জাহিদুল কবির বাঁশখালী থানা এলাকায় ওসি রবিউলের অভিযান আশীর্বাদ মেডিকেল হলের শুভ উদ্বোধন। মুন্সীগঞ্জে পুলিশের গতিশীলতা বাড়াতে ৬টি গাড়ী উপহার দিলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ উদ্যোগেঃ

বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল

আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি , শ্রীনগর (মুন্সীগঞ্জঃ
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View
25

আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি ,
শ্রীনগর (মুন্সীগঞ্জঃ

“এসো যুবক, খেলাধুলা করি—মাদকমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ম্যাচ।

স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মাদ রুহুল আমীন । এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তিনি
বাড়ৈগাঁও এলাকাবাসী ও যুব সমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আয়োজকরা বলেন, তরুন প্রজন্মকে মাঠমুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ। এ ধরনের টুর্নামেন্ট যুবকদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

মেগা ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026