কিশোরগঞ্জে বাসে তল্লাশি, ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
মাহিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
Update Time :
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
৫
Time View
কিশোরগঞ্জে বাসে তল্লাশি, ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
মাহিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামল ছায়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৪৫১৬। তল্লাশির একপর্যায়ে দুই নারী যাত্রীর কাছ থেকে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। আটক নারীরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের আরিছ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর উটাথিয়াকান্দী এলাকার আনিছ মিয়ার স্ত্রী মোছা. হামিদা বেগম (৩৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
7
মাহিন আহমেদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামল ছায়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৪৫১৬। তল্লাশির একপর্যায়ে দুই নারী যাত্রীর কাছ থেকে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুবাজাইল গ্রামের আরিছ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর উটাথিয়াকান্দী এলাকার আনিছ মিয়ার স্ত্রী মোছা. হামিদা বেগম (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে ৭ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।