1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, মুক্তির দাবিতে বিক্ষোভ কুলিয়ারচরে রাতের সড়কে আতঙ্ক: ২৪ ঘণ্টায় দুই ছিনতাই, আহত ২ কিশোরগঞ্জে বাসে তল্লাশি, ৭২৯০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে ভাটিখাইন চ্যাম্পিয়ন। চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে কোতয়ালী থানার ওসি জাহিদুল কবির বাঁশখালী থানা এলাকায় ওসি রবিউলের অভিযান আশীর্বাদ মেডিকেল হলের শুভ উদ্বোধন। মুন্সীগঞ্জে পুলিশের গতিশীলতা বাড়াতে ৬টি গাড়ী উপহার দিলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ উদ্যোগেঃ

কটিয়াদীতে বিএনপি নেতার উপর হামলার প্রদিবাদে সংবাদ সম্মেলন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View
21

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে বিএনপি নেতার উপর হামলার প্রদিবাদে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজীর ওপর হামলা ও থানায় মামলা না নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টায় কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আহত পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজী বলেন, ‘‘গত ২০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে তেলিচাড়া এলাকায় কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদলের বাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভোগপাড়া এলাকার টিটু নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।ওই ঘটনার পর আমাকে সন্দেহ করে উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল ও তার স্বজনরা হুমকি দিয়ে আসছিলেন।’’

তিনি লিখিত বক্তব্যে জানান, এরই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে কটিয়াদী আসার পথে কাহেতেরটেকী এলাকায় পৌঁছালে উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদলের নেতৃত্বে তার ভাগিনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এমদাদুল হক রাতুল, ভাতিজা ছাত্রলীগ নেতা মো. নাছিম, হাবিবুর রহমান সন্দেশ, আল আমিন, শামীমসহ ১০-১২ জন অতর্কিত হামলা চালান। এ সময় মাথায় আঘাত করে তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘‘এ ঘটনায় শফিকুর রহমান বাদলের নাম উল্লেখ করে কটিয়াদী মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।’’ বাদলের নাম থাকায় পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সজল সরকার শাহজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, ‘‘হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে দলীয় কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শফিকুর রহমান বাদলকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি তিনি।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের কাছে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজীর মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘অভিযোগের বিষয়টি এসপি ও এমপি স্যার অবগত আছেন। এ বিষয়ে তাদের কাছ থেকেই জানতে পারেন। আরও কিছু জানার থাকলে থানায় এসে জানতে পারেন।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026