1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৪|
Title :
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি বুটেক্স ছাত্রদল সাধারণ সম্পাদকের হলে অবৈধভাবে রুম দখল, নিশ্চুপ প্রশাসন বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ছাতকে সোনাই নদীতে ড্রেজার সিন্ডিকেটের তাণ্ডব ​তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কায় এলাকাবাসী, নীরব ভূমিকার অভিযোগে ক্ষোভ পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিলে বৃষ্টিতে হাজারো মানুষের ঢল। মোহনপুর কেশরহাট পৌরসভা বিএনপির আস্থা ও ভরসার প্রতীক,কারানির্যাতিত নেতা রাকিবুল ইসলাম তুষার। ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, শহীদ যোদ্ধার কবরে শ্রদ্ধা ও বিজয়ীদের পুরস্কার প্রদান! কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিলনা কেন্দ্রীয় কর্মসূচি, আয়োজনে সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন

কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, প্রধান অতিথি প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মহজুর।

মোঃ মাওলাদ হোসেন মঈন কাউখালী উপজেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬,
  • 1 Time View
2

মোঃ মাওলাদ হোসেন মঈন
কাউখালী উপজেলা প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মহজুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহমেদ নাহিদ এবং জুলাই যোদ্ধা জসীমউদ্দীন ও পলাশ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুলাই যোদ্ধাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মহজুর বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা সেই আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবদান রেখেছেন, তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জানাতে হবে এবং শহীদ ও আহতদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026