কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, শহীদ যোদ্ধার কবরে শ্রদ্ধা ও বিজয়ীদের পুরস্কার প্রদান!
(জয়পুরহাট) শ্রী মোহন চন্দ্র
Update Time :
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬,
1 Time View
কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, শহীদ যোদ্ধার কবরে শ্রদ্ধা ও বিজয়ীদের পুরস্কার প্রদান!
"জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের শুরুতে জুলাই শহীদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
2
“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের শুরুতে জুলাই শহীদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।